মালদা

মহিলা দ্বারা পরিচালিত সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল গাজোলে

" আমরা অনন্যা সংস্থা " আজ এই সংস্থার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গাজোল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনে। " আমরা অনন্যা সংস্থা " ও ভারত স্কাউডস এন্ড গাইড মালদা শাখার সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবী ও বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, ভারত স্কাউডস এন্ড গাইড মালদা শাখার সেক্রেটারি নিরঞ্জন প্রামানিক ও অনিল সাহা, বিশিষ্ট সমাজ সেবী কাজল কুণ্ডু, প্রদীপ লাহা, ডাক্তার শ্যাম সুন্দর হালদার, বৃন্দাবন রায়, আমরা অন্যান্য সংস্থার সভাপতি সুদিপ্তা সরকার সহ অন্যান্যরা। এদিন এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।